দেড় ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে ঈদযাত্রার প্রথম ট্রেন

Passenger Voice    |    ১০:১৬ এএম, ২০২২-০৭-০৫


দেড় ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে ঈদযাত্রার প্রথম ট্রেন

ঈদযাত্রার প্রথম ট্রেন ছেড়ে গেছে আজ। তবে প্রথম দিনের প্রথম ট্রেনটি ছাড়েনি নির্ধারিত সময়ে। ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে দেড় ঘণ্টা পর, সকাল ৭টা ৩০ মিনিটে। ট্রেনটি কমলাপুর আসে সকাল ৬টা ২০ মিনিটে। 

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৮টার আগে প্লাটফর্মগুলো ছিল অনেকটাই ফাঁকা। স্টেশনের চিত্র দেখে মনে হয়েছে, এটা ঈদযাত্রা নয়, স্বাভাবিক কোনো দিন। ঈদযাত্রার প্রথম দিনে কর্মব্যস্ত মানুষ ও শিক্ষার্থীদের বাড়ি যেতে দেখা গেছে।

নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। 

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও এটি স্টেশন ছেড়ে গেছে ৮টার পরে।