শিরোনাম
Passenger Voice | ০২:৩২ পিএম, ২০২২-০৭-০৪
এই মুহূর্তে কাপিল শর্মা শো এর এক গুরুত্বপূর্ণ চরিত্রের নাম কমেডিয়ান কৃষ্ণা অভিষেক। তবে তাঁর রিয়েল লাইফও বেশ আড়ম্বরপূর্ন রিল লাইফের মতো। ওয়ান নাইট স্ট্যান্ড দিয়ে তিনি তার ব্যক্তিগত জীবন শুরু করেন। কৃষ্ণা এবং কাশ্মিরার দেখা হয়েছিল একটি ছবির সেটে।
এরপর কৃষ্ণা দীর্ঘদিন রিলেশন এবং লিভ ইনে ছিলেন সেই কাশ্মিরা শাহ এর সাথে। কৃষ্ণা এবং কাশ্মিরার বিয়ে হয় ২০১৩ সালে।কৃষ্ণ এবং কাশ্মিরার বিয়ে হয় ২৪শে জুলাই। কিন্তু মজাদার ঘটনা হলো কৃষ্ণা কাশ্মিরাকে বিয়ের প্রস্তাব দেন ২৩শে জুলাই।
কাশ্মিরা মা হতে পারছিলেন না। কাশ্মিরা গর্ভধারণের ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন ১৪ বার। তারপর তাদের জীবন বদলে যায় সালমান খানের পরামর্শে। কৃষ্ণা এবং কাশ্মিরা অবশেষে সন্তানের মুখ দেখলেন।
সালমান খান তাদের সন্তান জন্ম দেওয়ার পরামর্শ দেন সারোগেসি এর মাধ্যমে। কাশ্মিরা দুটি যমজ শিশুর জন্ম দেন ২০১৭ সালে আইভিএফ পদ্ধতিতে সারোগেসির মাধ্যমে। সালমান খান তাদের পরিবারেরই একজন ছিলেন সুপারস্টার হওয়ার আগে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত