শিরোনাম
Passenger Voice | ১২:৫৬ পিএম, ২০২২-০৭-০৪
গাজীপুরের টঙ্গীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রেলওয়ে শ্রমিকরা। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঠিকাদারদের মাধ্যমে রেলওয়েতে জনবল নিয়োগের প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ করছেন শ্রমিকরা।
সোমবাব (৪ জুলাই) সকাল সাড়ে ১১ দিকে শ্রমিকরা প্রথমে মানববন্ধন করেন। পরে তারা টঙ্গী স্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেন।
আন্দোলন করা রেলওয়ের শ্রমিকরা জানান, বাংলাদেশ রেলওয়ে অস্থায়ীপদে দক্ষ কর্মরতদের বাদ দিয়ে ঠিকাদারদের মাধ্যমে জনবল নিয়োগের আদেশ প্রত্যাহার করতে হবে। অস্থায়ী গেট কিপারদের চাকরি স্থায়ী করতে হবে। আউট সোর্সিং নামে কালো আইন
বাতিল করতে হবে। আর আইন বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের অবরোধের কারণে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত