শিরোনাম
Passenger Voice | ০৫:১১ পিএম, ২০২২-০৭-০২
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আরশাদ মোড়ল (৪৭) নামে এক চালককে গলা কেটে হত্যা করার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহত আরশাদ মোড়ল টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মিনার চান মোড়লের ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।
নিহতের ছোট ভাই নাসির মোড়ল জানান,শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে আমার বড় ভাই আরশাদ মোড়ল বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন উপজেলা সিরাজদিখান-ইছাপুরা সড়ক সংলগ্ন লালবাড়ি এলাকার জামাল উদ্দিনের জমিতে একটি জবাই করা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার ভাইয়ের মরদেহ সনাক্ত করি।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুর রহমান বলেন, এক পথচারীর মুঠোফোনের মাধ্যমে লাশের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। ইতিমধ্যে মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত