শিরোনাম
Passenger Voice | ০৪:৫৪ পিএম, ২০২২-০৭-০২
পদ্মা সেতুর টোল প্লাজার কাছে বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল হক। এছাড়া শামসুদ্দিন ও আবু তাহের নামে দুজন আহত হয়েছেন।
শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে শিবচরের পাশে পদ্মা সেতুর টোল প্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক আব্দুল্লাহিল বাকি বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহিল বাকি বলেন, মাইক্রোটি শিবচরের পাশে পদ্মা সেতুর টোল প্লাজার কাছে পৌঁছলে অন্তরা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি উল্টে যায়। এই গাড়িতে নয়জন ছিলেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের মরদেহ শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনদের জানানো হয়েছে। অন্তরা পরিবহনের বাস ঢাকা-বরিশাল রুটে চলাচল করে। বাসটি জব্দ করা হয়েছে।
এর আগে পদ্মা সেতু উদ্বোধনের পরের দিন ২৬ জুন রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়। এরপর থেকেই মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু কর্তৃপক্ষ। এছাড়াও যানবাহনের গতি নিয়ন্ত্রণেও কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত