শিরোনাম
Entertainment desk | ০৩:৫৭ পিএম, ২০২২-০৭-০২
ঢালিউড সুপারস্টার সাকিব খান ও নায়িকা পূজা চেরির ‘গলুই’ সিনেমাটি দেশজুড়ে দারুণ সাড়া পায়। এতে তাদের রসায়ন দর্শকদের নজর কেড়েছে। এবার ‘মায়া’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। আর তাতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে নায়িকা পূজা চেরিকে। এই সিনেমায় সাকিব খানের নায়িকা কে হবেন, তা নিয়ে ছিলো নানা গুঞ্জন। এবার শাকিব নিজেই নিশ্চিত করলেন তার সঙ্গে থাকছেন পূজা চেরি।
শাকিব খান জানিয়েছেন, সরকারি অনুদানের সিনেমাগুলো সাধারণত স্বল্প পরিসরে নির্মিত হয়। সেই ধারণা পাল্টে দিতে চান তিনি। ‘মায়া’ হবে বড় আয়োজনের সিনেমা। তিনি বলেন, “সরকার যে টাকাটা দেবে, সেটা দিয়ে আসলে আমার সিনেমাটি হবে না। ‘মায়া’র বাজেট অনেক বেশি। শুধু ভিএফএক্সেই লাগবে দেড় কোটি টাকা। সব মিলিয়ে ৪ কোটি ছাড়িয়ে যাবে বাজেট।”
এদিকে সম্প্রতি এই সিনেমার জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদানও নিয়েছেন ঢালিউড কিং। কিন্তু সিনেমাটি তৈরি হবে বড় বাজেট নিয়ে।
তবে ‘মায়া’ নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। গল্প ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্টরা। সিনেমাটির গল্প রচনা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। পরিচালনা করবেন হিমেল আশরাফ। চলতি বছরের শেষ দিকে এর শুটিং হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত