শিরোনাম
Tanjin Tanju | ০৭:৪৮ পিএম, ২০২০-০৩-১৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সকল বিভাগীয় ও জেলা সার্কেলগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন বিআরটিএ কর্মকর্তাগণ। একই সাথে জন্ম শতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এবং বিআরটিএ সদর কার্যলয়সহ নিজস্ব বিভাগীয় ও সার্কেল অফিস আলোকসজ্জার ও ব্যবস্থা করা হয়েছে।

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিআরটিএ নওগাঁ সার্কেল সজ্জিত ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতা মুলক সাইনবোড স্থাপন।

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিআরটিএ পিরোজপুর সার্কেল এর মিলাদ মাহফিল অনুষ্ঠিত
এছাড়াও আগামীকাল থেকে বাংলাদেশের সকল সার্কেল অফিসে যানবাহনের ফিটনেস দেয়ার সময় যানবাহনে “ নিপিড়িত মানবের মুক্তির মহানায়ক শেখ মুজিবুর রহমান” এবং “ বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে বাংলাদেশকে জানো” শ্লোগান সংবলিত স্টিকার লাগানো হবে। এবং বিআরটিএ সদর কার্যালয়ে নির্ধারিত স্লোগান সম্বলিত বড় বেলুন বছর ব্যাপী উড়িয়ে রাখা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কুড়িগ্রাম বিআরটিএর বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিআরটিএ কুড়িগ্রাম+লালমনিরহাট সার্কেল,কর্তৃক বাস র্টার্মিনালে মোটরযানে স্টিকার লাগানো ও গাড়ীচালক, পথচারী ও যাএীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরনে
আগামীকাল থেকে পরবর্তী এক বছর বিআরটিএ কর্তৃক বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থানে সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি বিষয়ক প্রচারণামূলক ব্যানার ঝুলানো হবে। এবং প্রতি মাসে একটি করে রোড শোর আয়োজন করা হবে। এবং এ সংক্রান্ত পোস্টার/লিফলেট তৈরী করে জনগণের মাঝে বিতরণ করবে বিআরটিএ। এ লক্ষ্যে ৫ লক্ষ পোস্টার/লিফলেট তৈরী করেছে বিআরটিএ।
আজ থেকে বছর ব্যাপী বিআরটিএ কর্তৃক দাপ্তরিক কাজে বঙ্গবন্ধুর স্মৃতি সংবলিত বিশেষ খাম ব্যবহার করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত