শিরোনাম
Passenger Voice | ০২:৪২ পিএম, ২০২২-০৬-৩০
রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট খুলে ঢিল করে পরে হাত দিয়ে খোলার ভিডিও বানায় মাহদি হাসান (২৭)। উদ্দেশ্যমূলকভাবে নাট খোলার জন্যই সে সঙ্গে করে রেঞ্জ নিয়ে গিয়েছিল।
বুধবার (২৯ জুন) দিবাগত রাতে লক্ষ্মীপুর থেকে মাহদিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সিটিটিসি জানায়, মাহদি এক সময় ছাত্রশিবিরের সদস্য ছিল। তার বাড়ি মুন্সীগঞ্জে। তিনি তামিরুল মিল্লাত নামে একটি মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন।
বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন যখন সবার জন্য সেতু উন্মুক্ত করা হয় সে দিন মাহদি রেঞ্জ নিয়ে সেখানে যায়। সে রেঞ্জ দিয়ে সেতুর নাট-বল্টু খোলে। সে নাট-বল্টু খোলার পরিকল্পনা করেই সেতুতে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত