আমগাছে অটোচালকের ঝুলন্ত লাশ

Passenger Voice    |    ০১:২১ পিএম, ২০২২-০৬-২৯


আমগাছে অটোচালকের ঝুলন্ত লাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি আমগাছ থেকে মোশাররফ হোসেন (২৮) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বুধবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোশারফ ওই এলাকার মৃত মালেক মিয়ার ছেলে। তিনি এক সন্তানের বাবা।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে তারা বাড়ি থেকে কিছুটা দূরে একটি আমগাছের ডালের সঙ্গে মোশারফের ঝুলন্ত লাশ দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি বলেন, ‘নিহতের পরিবারের লোকজন বলছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। তবে এটা আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের পরে বলা সম্ভব হবে।’তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা থানায় আসার পর মামলা হবে।