শিরোনাম
Passenger Voice | ০৩:০২ পিএম, ২০২২-০৬-২৭
দেশের বিভিন্ন স্থানের পর এবার পাবনার বেড়া পৌর এলাকার আমাইকোলা মহল্লার এক গৃহবধূ তিন ছেলের জন্ম দিয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম রাখা হয় ‘পদ্মা’, ‘সেতু’ ও ‘উদ্বোধন’।
জানা গেছে, একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া ওই গৃহবধূর নাম সুমী খাতুন। তার স্বামী মিজানুর রহমান পেশায় রাজমিস্ত্রি।
শনিবার (২৫ জুন) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন সন্তানের জন্ম হয়।
রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তিন সন্তানের পিতা মিজানুর রহমান বলেন, গত ২৩ জুন বিকেলে পাবনার পিডিসি হাসপাতালে চিকিৎসক দেখানোর পর তিনি আল্ট্রাসনোগ্রাম করে জানান পেটের ভেতরে বাচ্চার অবস্থান একটু বেকায়দায় রয়েছে। রাজশাহী নিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন ওই চিকিৎসক। এরপর সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর শনিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে অপারেশনের মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম হয়।
মিজানুর রহমান আরও বলেন, তিন সন্তানের ডাক নাম হিসেবে পদ্মা, সেতু ও উদ্বোধন রাখা হয়েছে। পরে তাদের ভাল নাম রাখা হবে। এমন নাম রাখার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, পদ্মা সেতু আমাদের গর্ব, স্বপ্নের। সেই স্মৃতি ধরে রাখতে মূলত এই নাম রাখা হয়েছে।
উল্লেখ্য, এই দম্পতির ২০১০ সালে বিয়ে হয়। তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম মীম (১১), জিম (৮) ও সিম (৪)।লাকা থেকে আটক করে সিআইডি। পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও করা বায়েজিদ তালহার নামের সেই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত