শিরোনাম
Passenger Voice | ১০:৪৭ এএম, ২০২২-০৬-২৭
যান চলাচল শুরু হওয়ার ২৪ ঘন্টায় স্বপ্নের পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। চলাচলকারী ৫১ হাজার ৩১৬টি যানবাহন থেকে এ টোল আদায় হয়।
গতকাল রোববার ভোর ৬টা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত যানবাহন টোলের এই হিসেব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ।
গত শনিবার (২৫জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টোল দিয়ে সেতু পার হন। তবে সাধারণ যানবাহনের জন্য গতকাল সকাল ছয়টা থেকে সেতু উন্মুক্ত করে দেওয়া হয়।
পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এ সেতু দিয়ে দিনে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। সে তুলনায় প্রথমদিন পূর্বাভাসের দ্বিগুণের বেশি যান চলেছে। তবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) সূত্র বলেছে, প্রথম দিনের যানবাহনের বড় অংশই মোটরসাইকেল। অবশ্য আজ ভোর ৬টা থেকে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দিয়েছে।
বাসেকের তথ্য অনুসারে, প্রথম দিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এপথে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত