বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিআরটিএর যত আয়োজন

Samsuddin Chowdhury    |    ০৭:০৬ পিএম, ২০২০-০৩-১৬


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিআরটিএর যত আয়োজন

সামসুদ্দীন চৌধুরী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

আগামী কাল ১৭ মার্চ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি যাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন বিআরটিএ কর্মকর্তাগণ। একই সাথে জন্ম শতবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৬ টায় সচিবালয়ের সামনে থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বর্ণাঢ্য শোভাযাত্রায় বিআরটিএ সদর কার্যালয়, ঢাকা মেট্রো সার্কেল-১,২ ও ৩ এবং ঢাকা জেলা সার্কেলের  সকল কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। বাদে আছর বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এবং বিআরটিএ সদর কার্যলয়সহ নিজস্ব বিভাগীয় ও সার্কেল অফিস আলোকসজ্জা ও দোয়া মাহফিলের ব্যবস্থা করেছে।

এছাড়াও ১৭ মার্চ ২০২০ থেকে  বিআরটিএ সদর কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশের সকল সার্কেল অফিসে যানবাহনের ফিটনেস দেয়ার সময় যানবাহনে “ নিপিড়িত মানবের মুক্তির মহানায়ক শেখ মুজিবুর রহমান” এবং “ বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে বাংলাদেশকে জানো” শ্লোগান সংবলিত স্টিকার লাগানো হবে। এবং বিআরটিএ সদর কার্যালয়ে নির্ধারিত স্লোগান সম্বলিত বড় বেলুন বছর ব্যাপী উড়িয়ে রাখা হবে।

আগামীকাল থেকে পরবর্তী  এক বছর বিআরটিএ কর্তৃক ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি বিষয়ক প্রচারণামূলক ব্যানার ঝুলানো হবে। এবং প্রতি মাসে একটি করে রোড শোর আয়োজন করা হবে। এবং এ সংক্রান্ত পোস্টার/লিফলেট তৈরী করে জনগণের মাঝে বিতরণ করবে বিআরটিএ। এ লক্ষ্যে ৫ লক্ষ পোস্টার/লিফলেট তৈরী করেছে বিআরটিএ।

১৭ মার্চ থেকে বছর ব্যাপী বিআরটিএ কর্তৃক দাপ্তরিক কাজে বঙ্গবন্ধুর স্মৃতি সংবলিত বিশেষ খাম ব্যবহার করা হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ কর্তৃক ৪ লক্ষ লিফলেট বিতরণ এবং প্রতি জেলায় ১ টি করে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজ পর্যায়ে বিআরটিএ কর্তৃক সড়ক নিরাপত্তা বিষয়ে অবহিত করণ কর্মসূচী পরিচালনা করবে। 

বছর ব্যাপি বিআরটিএ কর্তৃক প্রদত্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌছানোর উদ্দেশ্য-কে সামনে রেখে বিভাগ ও জেলা পর্যায়ে বিশেষ সেবা সপ্তাহ কার্যক্রম পরিচালনা করবেন।

২১ মার্চ বিআরটিএর দশজন প্রতিনিধি টুঙ্গিপাড়ায় বঙ্গুবন্ধুর মাজার জিয়ারতে অংশগ্রহন করবেন।