শিরোনাম
Passenger Voice | ০৩:০৯ পিএম, ২০২২-০৬-২২
সড়ক, নৌ ও আকাশ এবং রেলপথের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনে তুলনামূলক বিবেচনায় রেলপথের সক্ষমতা অত্যন্ত সীমিত। যাত্রী ও পণ্য পরিবহনে রেলওয়ের অংশ শতাংশেরও কম।
গতকাল রাজধানী সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ রেলওয়ে: চ্যালেঞ্জ ও প্রতিকারসমূহ’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
এতে বলা হয়, বর্তমানে সড়ক ও নৌপথের মাধ্যমে দেশের ৯০ শতাংশ যাত্রী ও পণ্য পরিবহন করা হচ্ছে। বিশেষ করে সড়কের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক চাপ সৃষ্টির ফলে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। ফলস্বরূপ কর্মঘণ্টা ও জ্বালানির অপচয় হচ্ছে। অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, যেগুলো রক্ষণাবেক্ষণে ব্যয় হচ্ছে বিপুল অর্থ। বিপরীতে বর্ষাকাল ছাড়া নৌপথের পূর্ণ ব্যবহার সম্ভব হয় না।
এমন পরিপ্রেক্ষিতে একটি কার্যকর যোগাযোগ মাধ্যম গড়ে তোলার জন্য বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি ও অন্যান্য পরিবহন মাধ্যমের সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় সেমিনারে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান। এতে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেলে লোকবলের একটা সমস্যা ছিল। সেটা আইনের জটিলতার কারণে আমরা নিয়োগ দিতে পারছিলাম না। সেই সমাধান করে এখন লোকবল নিয়োগ দেয়া হচ্ছে। বাংলাদেশ রেলওয়েকে একটি যুগোপযোগী ও সমন্বিত পরিবহন মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত