শিরোনাম
Entertainment desk | ০২:১০ পিএম, ২০২২-০৬-২০
স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছেন সিলেট-সুনামগঞ্জবাসী। বানভাসি এই মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিনেমার আলোচিত দুই তারকা মনোয়ার হোসেন ডিপজল ও অনন্ত জলিল। পাশাপাশি আহ্বান জানালেন, সবার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে।
ডিপজল জানালেন চেষ্টা করছেন প্রতি সপ্তাহে ২ ট্রাক করে খাবার সিলেট ও সুনামগঞ্জে পাঠাতে। আর কোরবানির অর্থ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ছেন অনন্ত জলিল।
জনপ্রিয় এই খল অভিনেতা বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার স্টোর করা কঠিন। কারণ সেখানে তো শুকনো মাটিই নেই। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাব। মোট ১০ ট্রাক। আশা করি এর মধ্যে পরিস্থিতি ভালো হয়ে যাবে।’
তিনি জানান, প্রতি সপ্তাহে দুই ট্রাক করে চিড়া-গুড়, বিশুদ্ধ পানির সঙ্গে শিশু খাবার পাঠানো হবে।
অভিনেতা অনন্ত জলির বলেন, ‘প্রতিবছরের মতো ৮টা, ১০টা বা ১২টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা ২টি গরু কোরবানি দেব। আর কোরবানির টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াব। শুধু কোরবানির টাকাই নয়, বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি “দিন : দ্য ডে”, সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে সিলেটে বন্যার্তরা যে কষ্টে আছেন, তাদের পাশে দাঁড়াব।’
পাশাপাশি এই দুই তারকাই সবাইকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত