শিরোনাম
Entertainment desk | ০১:১০ পিএম, ২০২০-০৩-১৬
সদরঘাটের টার্মিনালে অনুষ্ঠিত হলো 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' ছবির মহরত। গত ১৪ মার্চ টার্মিনালে সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল এতে অংশ নেন। এ সময় সিনেমা-সংশ্নিষ্টদের মিষ্টিমুখ করান তিনি। তার লেখা 'রাতুলের রাত রাতুলে দিন' উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই শিশুতোষ সিনেমা। চলচ্চিত্রটি নির্মাণ করছেন আবু রায়হান জুয়েল। ওই দিন সকালে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে মোট ১২০ সদস্য নিয়ে লঞ্চে যাত্রা হয় শুটিং ইউনিটের। জানা যায়, বরিশাল হয়ে কটকা অঞ্চলে গিয়ে শুটিং ইউনিটের সদস্যরা লঞ্চ থেকে নামবেন। সমতলে চার দিনের শুটিং করে আবার লঞ্চে উঠে ছুটবেন সুন্দরবনের গহিনে। এভাবে মোট ২৫ দিনের মাথায় তারা ফিরবেন আবারও সদরঘাটে। এরই মধ্যে শেষ করবেন পুরো ছবির শুটিং। নৌপথে ২৫ দিনের এই অ্যাডভেঞ্চার উঠে আসবে পুরো ছবিজুড়ে।
ছবিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, পরীমনি, আজাদ আবুল কালাম, কচি খন্দকারসহ অনেকেই। এ ছাড়া একদল শিশুশিল্পীও থাকবেন ছবিতে।
সিয়াম আহমেদ বলেন, 'আমরা সবাই বন্ধু হিসেবে এ অ্যাডভেঞ্চারে অংশ নিলাম। এটা অন্যরকম এক অভিজ্ঞতা। মনে হচ্ছে আমরা পিকনিকে যাচ্ছি পরিবারের সদস্যদের নিয়ে। কাজটা করতে এসে একেবারে নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। টানা ২৫ দিনের সফর আমাদের। দোতলা লঞ্চেই হবে থাকা-খাওয়া-শুটিং। সরকারি অনুদান পাওয়া এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির সহ-প্রযোজনা করছে বঙ্গ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত