শিরোনাম
Passenger Voice | ১০:৩০ এএম, ২০২২-০৬-১৮
পদ্মা সেতু বাংলাদেশ সরকারের অর্থায়নে তৈরি এবং কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সংস্থা এতে আর্থিক অবদান রাখেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কিছু মহল পদ্মা সেতু বিদেশি অর্থায়নে তৈরি হয়েছে এবং এটাকে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করছে। পদ্মা সেতু চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ নয়। এই সেতু তৈরিতে বিদেশি সাহায্যও নেওয়া হয়নি। এ প্রকল্পটির নির্মাণ বাস্তবায়নে বাংলাদেশি ও বিদেশি উভয় নিয়োজিত ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করার দীর্ঘকালের লালিত স্বপ্ন পূরণ করবে। যার ফলে বাংলাদেশের সামষ্টিক সমৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের সকল বন্ধুরা এই যুগান্তকারী প্রকল্পের সমাপ্তি উদযাপনে অংশ নেবে। এর বিশেষ কারণ হচ্ছে, এটি সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অবদানে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশের ইতিহাসে বহু কাঙ্ক্ষিত সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন হতে আর মাত্র কয়েক দিন বাকি। সেতু চালুর অপেক্ষায় থাকা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মত পুরো দেশের মানুষের চোখ এখন এই সেতুতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত