শিরোনাম
Entertainment desk | ০১:৩০ পিএম, ২০২২-০৬-১৭
বৃহস্পতিবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য মিমি চক্রবর্তী তার ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়, হেলিকপ্টারে বসে তিনি। আরেকটি ছবিতে, হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে।
ওই পোস্টের কমেন্ট বক্সে ঢাকার শোবিজের অনেকেই লিখেছেন—‘বাংলাদেশে আপনাকে স্বাগতম।’
তাহলে মিমি কি বাংলাদেশে? খোঁজ নিয়ে জানা গেলো, সকালের ফ্লাইটে ঢাকায় আসার পর হেলিকপ্টারে তাকে নিয়ে যাওয়া হয় বরিশালে। মিমি এখন আছেন বরিশালে।
আর এ তথ্য জানিয়েছেন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস।
এ শিল্পী একঝাঁক তারকা নিয়ে বুধবারই বরিশালে গেছেন। সেখানে ‘জয় বাংলা উৎসব’ এর আয়োজন করছেন তিনি।
এই উৎসব যোগ দিতে বাংলাদেশে এসেছেন মিমি। তবে মিমি আসার আগেই এই কনসার্টে অংশ নিতে ঢাকা থেকে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, চিত্রনায়ক ফেরদৌস, ইমন, সংগীতশিল্পী মমতাজ, পূজা, প্রতীক হাসান, বালাম, পারভেজ সাজ্জাদ, ঐশী ও লুইপাসহ অনেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত