শিরোনাম
Entertainment desk | ১২:৫৫ পিএম, ২০২০-০৩-১৬
বাহুবলি সিনেমাখ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি। বেশ কিছুদিন ধরে তার প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছে। যদিও এ ধরনের গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছেন জনপ্রিয় এই নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী স্বীকার করেছেন, অতীতে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তা জানাননি তিনি। এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘অতীতে আমি একটি মধুর প্রেমের সম্পর্কে ছিলাম, আনুমানিক ২০০৮ সালের দিকে। কিন্তু আমি তার নাম বলব না কারণ এটি খুবই ব্যক্তিগত বিষয়। আমরা যদি এখনো সম্পর্কে থাকতাম সেক্ষেত্রে হয়তো নাম প্রকাশ করতে পারতাম।’
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা পরস্পরের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিই। এখনো এই সম্পর্ক খুব সম্মানজক পর্যায়ে রয়েছে। তবে আমি যেদিন বিয়ে করব সবাইকে জানাব।’
বিয়ের পরিকল্পনা নিয়ে আনুশকা বলেন, ‘আমার কাছে বিয়ে খুবই পবিত্র একটি বিষয়। এতে বাকি জীবনের জন্য দুজন মানুষের বন্ধন তৈরি হয়। সম্পর্কে জড়ালে সঙ্গীর সাথে সবসময় থাকা যায় এবং পরস্পরের মধ্যে বন্ধন গড়ে ওঠে। যদিও সঠিক মানুষের দেখা পেলেই বিয়ে করা উচিত।’
সম্প্রতি গুঞ্জন ওঠে, খুব শিগগির পরিচালক প্রকাশ কোবেলামুড়িকে বিয়ে করছেন আনুশকা। এই অভিনেত্রীর সাইজ জিরো সিনেমাটি পরিচালনা করেছেন তিনি। তবে খবরটি অস্বীকার করেছেন আনুশকা।
এছাড়া কয়েকদিন আগে শোনা যায়, ভারতীয় এক ক্রিকেটারকে বিয়ে করছেন এই অভিনেত্রী। কিন্তু খবরটি সত্য নয় বলে জানান তিনি। এখানেই শেষ নয়,বাহুবলি সিনেমা মুক্তির পর অভিনেতা প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও পরবর্তী সময়ে এই গুঞ্জন উড়িয়ে দেন তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত