শিরোনাম
Passenger Voice | ১১:৪৭ এএম, ২০২২-০৬-১৬
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি ২৪৫ সোনা জব্দ করা হয়েছে। এছাড়া ওই যাত্রীর কাছ থেকে ৯ কেজি সিসা বার ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।
বৃহস্পতিবার (১৬ জুন) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী মোহাম্মদ মাসুদ রানার কাছ থেকে এগুলো জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর আসে দুবাই থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ সোনা নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন। তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইট তল্লাশি করে এক যাত্রীর শরীর ও বিমানের সিটে রাখা অবস্থায় ১ কেজি ২৪৫ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে। এছাড়া তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ জেজি সিসা বার ও কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় যাত্রী মাসুদ রানাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত