শিরোনাম
Passenger Voice | ১১:২৭ এএম, ২০২২-০৬-১৪
ঢাকার সড়ক নিরাপত্তা নিয়ে ব্লুমবার্গের সঙ্গে কাজ করবে ডিএনসিসি। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর অধীনে নগরের সড়ক নিরাপত্তা প্রচেষ্টা জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ কৌশল বিষয়ে আলোচনা হয়।
এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন ব্লুমবার্গ ফিলানথ্রপিসের প্রতিনিধিরা এবং ঢাকার মার্কিন দূতাবাসের প্রতিনিধি, রাজউক, ডিটিসিএ, বিআরটিএ, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে, বাস লেনের অগ্রাধিকার, নিরাপদ ওয়াকওয়ে, এনফোর্সমেন্ট টিম, বাইক রুট নেটওয়ার্ক, ইন্টারসেকশন নকশা, অডিট টিম, কমান্ড সেন্টার, বৃত্তাকার নকশা, শুধুমাত্র পথচারীদের জন্য জোন নির্দিষ্টকরণ, আইনি কাঠামো, স্মার্ট পার্কিংয়ের বিষয়গুলো।
মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা রাস্তায় প্রবেশ করতে আরও উৎসাহিত হবে। একটি নিরাপদ সড়ক ব্যবস্থা দুর্ঘটনা কমাতে সাহায্য করবে এবং আমরা আশা করি যদি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি তাহলে সড়কে দুর্ঘটনা কমে আসবে।
তিনি আরও বলেন, আমাদের শিশুরা আমাদের ভবিষ্যৎ। আমরা তাদের জন্য একটি শিশুবান্ধব ও নিরাপদ শহর নিশ্চিত করতে চাই। তার জন্য আমাদের আপাতত কাজ শুরু করা উচিত। বিআইজিআরএস প্রকল্প একটি উন্নত ও নিরাপদ ঢাকা গড়ার একটি বড় সুযোগ।
এসময় মেয়র বলেন, ঢাকা শহরে সড়ক নিরাপত্তায় পরীক্ষামূলক কোনো প্রকল্প গ্রহণ না করে নিবিড় গবেষণার আলোকে বাস্তবসম্মত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত