শিরোনাম
Passenger Voice | ০৩:০২ পিএম, ২০২২-০৬-১১
সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকান বলে মন্তব্য করেছেন কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা। তিনি বলেন, স্যোসাল মিডিয়া হচ্ছে অশিক্ষিতদের চায়ের দোকানে আড্ডার মতো। এখানকার ইস্যু নিয়ে মন্তব্য করার কোনো মানে হয় না।
কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগে আলোচিত-সমালোচিত ইউটিউবার রোদ্দূর রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তারও আগে সঙ্গীতশিল্পী রূপঙ্করের একটি ভিডিও ঘিরেও তোলপাড় হয় সামাজিক মাধ্যমে। পরে অভিযোগ উঠছে, সোশ্যাল মিডিয়ায় নিজেদের সীমা-পরিসীমা ভুলে যাচ্ছেন নেটিজেনদের একাংশ। বাক স্বাধীনতার কথা বলতে গিয়ে কেউ কেউ শালীনতা কিংবা পরিধির হিসেব গুলিয়ে ফেলছেন।
কাজের ফাঁকে পাহাড় ঘুরতে গিয়েছেন নচিকেতা। কলকাতা ফেরার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই সোশ্যাল মিডিয়া এবং সাম্প্রতিক একের পর বিতর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে নচিকেতার জবাব, ‘এ নিয়ে আমি খুব বেশি কিছু বলব না। কারণ আমার একটা ক্যাবলা ফোন (ফিচার ফোন) রয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় আমার থাকা হয় না। সোশ্যাল মিডিয়া একটা অশিক্ষিতদের চায়ের দোকানের মতো। সেটা নিয়ে মন্তব্য করার কোনো মানে হয় না। সেভাবে দেখতে গেলে আমি খুব আনসোশ্যাল। ’
একইসঙ্গে রোদ্দূর রায়ের প্রসঙ্গ উঠতে নচিকেতার বক্তব্য, ‘আমি ভদ্রলোককে চিনি না। সুতরাং তার সম্পর্কে আমি কী বা মন্তব্য করব। কী বলেছে না বলেছে সেটাও খুব ভালো করে জানি না। যদি কিছু হয় আইন আইনের পথেই হাঁটবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত