শিরোনাম
Passenger Voice | ০৩:১২ পিএম, ২০২২-০৬-১০
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ফেনসিডিল পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব-৭ এর সদস্যরা।
বৃহস্পতিবার (৯ জুন) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মহিউদ্দিন হোসেন (৩৩), কামরুল হাসান (২৫) ও কামাল হোসেন (৩২)।
শুক্রবার দুপুরে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপনে খবর পেয় রাতে চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সের ভেতর রোগী রাখার সিটে বিশেষ কায়দায় রাখা ৫৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত