শিরোনাম
Entertainment desk | ০৩:০৬ পিএম, ২০২২-০৬-১০
নিরাপদ সড়কের জন্য দীর্ঘদিন লড়াই করে চলেছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। তবে ২০১৮ সালে একই দাবিতে রাজপথ প্রকম্পিত হয় শিক্ষার্থীদের স্লোগানে। নতুন আইন হয় সড়ক নিরাপত্তার লক্ষ্যে।
মূলত সেই ঘটনার আলোকেই নির্মিত হলো পূর্ণদৈর্ঘ্য ‘বিক্ষোভ’। যাতে প্রধান দুই ভূমিকায় অভিনয় করেছেন টলিউডের শ্রাবন্তী আর ঢালিউডের শান্ত খান। সেই ছবিটি আজ (১০ জুন) মুক্তি পাচ্ছে দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে।
শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিটি নির্মাণ করেছেন শামীম আহমেদ রনী।
সিনেমাটি প্রসঙ্গে শান্ত বলেন, ‘এতে আমি একজন শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে পথে নামি। আমার সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভালো।’
শান্ত আরও বলেন, ‘সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগে আমি ইউটিউব দেখে দেখে ছাত্রদের মিছিলসহ নানা মুভমেন্ট আত্মস্থ করেছি। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’
শ্রাবন্তী-শান্ত ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রাহুল দেব, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ অনেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত