শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় হকার নিহত

Jahangir Alam babu    |    ০৫:২২ পিএম, ২০২২-০৬-০৯


শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় হকার নিহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্নেলহাট এলাকায় শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় মো. জাকির হোসেন (৪৫) নামে এক সংবাদপত্রের হকারের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৯ জুন) সকাল পৌনে ৭টার দিকে ফুটওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির আকবরশাহ ইস্পাহানী সী-গেট এলাকার জনতা কলোনির মকবুল হোসেনের ছেলে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, কাট্টলী স্কুলের সামনে পত্রিকা দিতে রাস্তা পারে হওয়ার সময় শ্যামলী পরিবহনের বেপরোয়া একটি বাস হকার জাকিরকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তার মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

গাড়ি ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।