শিরোনাম
Passenger Voice | ০৫:০৬ পিএম, ২০২২-০৬-০৮
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ডিএনসিসি এলাকায় আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সাজসজ্জা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ জুন বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে ডিএনসিসিরি আওতাধীন এলাকায় মূলত আলোকসজ্জার পাশাপাশি সব এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সাজসজ্জাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে সংস্থাটি।
এই আয়োজন সফল করতে এরইমধ্যে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অনুমোদন দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মাসুদ আলম ছিদ্দিক।
সচিব মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, কমিটিতে সভাপতি করা হয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলীকে, আর সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তাকে।
কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ এবং আইন কর্মকর্তাকে কমিটির সদস্য করা হয়েছে।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, এই কমিটিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ডিএনসিসি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাসহ আলোসজ্জা এবং শহরজুড়ে সাজসজ্জার কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে। সে অনুযায়ী পরিকল্পনা বাস্তাবায়ন করতে সংশ্লিষ্ট কমিটি ইতোমধ্যে অগ্রগতির কাজ শুরু করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত