শিরোনাম
Passenger Voice | ০১:৩৫ পিএম, ২০২২-০৬-০৮
রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের প্রতিবাদে বান্দরবানে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার (৮ জুন) সকালে প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু।
বান্দরবানের সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আল-ফয়সল বিকাশ, বান্দরবান প্রেস ইউনিটের সভাপতি শাহরিয়ার আলাউদ্দিন এবং একটি বেসরকারির টিভির সাংবাদিক কৌশিক দাশগুপ্ত এতে বক্তব্য দেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি শহরের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ডিজিটাল নিরাপত্তা আইন (সাইবার ক্রাইম) বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত