শিরোনাম
Passenger Voice | ১০:০৫ পিএম, ২০২২-০৬-০৭
রাজধানীর মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ এ গাড়ির রেজিস্ট্রেশন করতে সহকারী পরিচালক (রেজিস্ট্রেশন)খালেদ মাহমুদের বিরুদ্ধে ঘুস চাওয়ার অভিযোগ উঠেছে।
সরকারি এই সংস্থটির মিরপুরের অফিসে রেজিস্ট্রেশন, নাম পরিবর্তন, ড্রাইভিং লাইসেন্স প্রদানে কালক্ষেপণেরও অভিযোগ আছে। এসব অভিযোগ অনুসন্ধানে সোমবার (৬ জুন) মিরপুর বিআরটিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার এবং মো. রুহুল আমিনের সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান চালায়। খবর জাগো নিউজ
দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনের জন্য সরেজমিনে মিরপুরের বিআরটিএ এর কার্যালয়ে প্রথমে ছদ্মবেশে তথ্য সংগ্রহ ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও বিভিন্ন নথি পর্যালোচনা করে।
সেবা গ্রহীতাদের সঙ্গে আলোচনা করে দুদক জানতে পারে যে, সেখানে প্রতিটি কাজ করতে দালাল ধরতে হয় এবং দালাল ছাড়া কোনো কাজ প্রায় অসম্ভব। ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রীতার প্রমাণ পাওয়া যায়।
জানা গেছে, এনফোর্সমেন্ট টিম এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অনুরোধ করেন। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত