শিরোনাম
Passenger Voice | ১২:৪৫ পিএম, ২০২২-০৬-০৭
সারাদিন যাত্রী বেশে থাকার পর নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা। সোমবার (৬ জুন) বিকেলে ডোমার স্টেশনে দুদকের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক মমিন উদ্দিন, জয়ন্ত সাহা ও রুবেল হোসেন।
দুদকের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরিফ বলেন, স্টেশনের বুকিং, অফিস ও টিকেট কাউন্টারে তল্লাশি করা হয়েছে। টিকিট রেজিস্ট্রার খাতা পরীক্ষা করে দেখা যায় প্রধান বিচারপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ এলাকার রাজনৈতিক নেতা এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে একাধিক টিকিট বুকিং ছিল।
অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। অনেকে টিকেট বুকিংয়ের বিষয়ে নিশ্চিত করলেও অতিরিক্ত টিকেট বুকিং না করার কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, আমরা সকাল থেকে যাত্রীবেশে ডোমার রেল স্টেশনে অবস্থান করেছি। সেখানে নীলফামারী স্টেশনের ৩টি টিকেট কিনেছি কালোবাজারিদের কাছ থেকে। এ বিষয়ে আমরা কমিশনে প্রতিবেদন জমা দিব। এ ছাড়া পশ্চিমাঞ্চল রেলের সঙ্গে কথা বলেছি, তারাও একটি তদন্ত করবে।
ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, কোনো টিকেট কালোবাজারি ডোমার স্টেশনে হবে না। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত