শিরোনাম
Passenger Voice | ০৪:৫০ পিএম, ২০২২-০৬-০৬
রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পায় হাতিরঝিল থানা। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক সুমন হোসেন।
তিনি বলেন, নিহত পুলিশ সদস্যের নাম কোরবান আলী। তিনি পুলিশের কনস্টেবল। তিনি মোটরসাইকেলযোগে শাহবাগ যাচ্ছিলেন। পথে ওয়েলকাম পরিবহণের একটি বাসের নিচে চাপা পড়েন। সুমন হোসেন জানান, কোরবান আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত