শিরোনাম
Passenger Voice | ০১:৫৭ পিএম, ২০২২-০৬-০৫
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী ৩ জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও অপর একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন- গোপালগঞ্জের বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী ও মৃত ছরো মোল্লার ছেলে জাকির মোল্লা। গুরুতর আহত হয়েছেন মৃত চিত্ত বিশ্বাসের ছেলে শিবু বিশ্বাস।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আরিফুল হক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত