আজকের পত্রিকায় চাকরির সুযোগ, থাকছে একাধিক বোনাস

Passenger Voice    |    ১১:১২ এএম, ২০২২-০৬-০৫


আজকের পত্রিকায় চাকরির সুযোগ, থাকছে একাধিক বোনাস

সরকারি মিডিয়া ভুক্ত দৈনিক পত্রিকা ‘আজকের পত্রিকা’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সার্কুলেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : সার্কুলেশন নির্বাহী। 

পদের সংখ্যা : নির্ধারিত না। 

আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান/বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক বা সমমান।

মাঠ-পর্যায়ে ডিলার-রিটেইলারদের সঙ্গে ১-২ বছর বিক্রয় ও বিপণন-কাজের অভিজ্ঞতা। যেকোনো সময় কাজের প্রয়োজনে ভ্রমণে আগ্রহী।

লক্ষ্যমাত্রা অর্জন এবং দলবেঁধে কাজ করার মানসিকতা। যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নে দক্ষতা। সৎ ও কঠোর পরিশ্রমী। দীর্ঘ সময় কাজ করার মানসিকতা। 

কম্পিউটার চালনায় দক্ষ (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন)। মোটরসাইকেল চালাতে পারদর্শী, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল, দুপুরের খাবার (আংশিক), বার্ষিক সেলারি রিভিউ, বছরে ২টি উৎসব ভাতা প্রদান করা হবে। 

আবেদনের শেষ তারিখ : ১২ জুন, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে সিভি পাঠাতে হবে hrd@ajkerpatrika.com  এই ঠিকানায়।