শিরোনাম
Passenger Voice | ০৪:২০ পিএম, ২০২২-০৬-০৪
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি পিকআপভ্যানের তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ এবং রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম আনিছ মিয়া (৩০) বলে জানা গেছে। তিনি নেত্রকোনা এলাকার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি। তবে তারা পিকআপের যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল ফোনের সিম কোম্পানির টাওয়ারের কাজ শেষে পিকআপভ্যানে কয়েকজন ফিরছিলেন। ক্রসিংয়ে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত