শিরোনাম
Passenger Voice | ০৪:১০ পিএম, ২০২২-০৬-০৪
বরিশালের টুঙ্গিবাড়িয়া এলাকায় রাস্তা খারাপের অজুহাতে নির্দিষ্ট পথে না গিয়ে নির্জন সড়কে নিয়ে অটোরিকশা যাত্রী এক মাদরাসাছাত্রীকে (১৫) গণধর্ষন করেছে অটোচালক ও তার বন্ধু। এ ঘটনায় অভিযুক্ত অটোচালক মো. নাঈম (১৮) এবং তার বন্ধু মো. মামুনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানায় একটি মামলা করেছেন। শুক্রবার (৩ জুন) দুপুর দেড়টার দিকে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বিষারদ এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে মাদরাসার নবম শ্রেণির এক ছাত্রী (১৫) সাহেবের হাট থেকে অটোরিকশায় লাহারহাট যাচ্ছিল। অটোরিকশায় ওই ছাত্রী একাই ছিল। পথিমধ্যে মূল রাস্তায় কাজ চলে অজুহাত দেখিয়ে অটোচালক নাঈম একটি শাখা রাস্তা দিয়ে গন্তব্যের দিকে যেতে থাকে। এরপর বিষারদ এলাকায় নির্জন সড়কের সিরাজ মাস্টারের বাড়ির বাগানের সামনে মূলসড়কে অটোরিকশার পর্দা ফেলে ওই ছাত্রীকে ধর্ষণ করে চালক নাঈম। ধর্ষণের পর সে পালিয়ে যায়। পরে নাঈমের বন্ধু মামুন ওই ছাত্রীকে একই এলাকার করিম ডাক্তারের বাড়ির বাগানে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ওই ছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত নাঈম ও মামুনকে গ্রেফতার করে।
ওসি আরও বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ওই দিনই থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জেলার উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামে এক এইচএসসি (১৯) পরীক্ষার্থী শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাসা থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থোকা বখাটে মিঠু মোল্লা তাকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে ওই ছাত্রীকে মারধর ও তার শ্লীলতাহানি করে সে। আহত ছাত্রীকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উজিরপুর থানার ওসি আলী আর্শাদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত