শিরোনাম
Passenger Voice | ০৪:৫২ পিএম, ২০২২-০৬-০১
যশোরে বাহাদুরপুর এলাকায় তিনটি প্রাইভেটকার থেকে ১৩৫টি স্বর্ণের বার (প্রায় ১৬ কেজি) জব্দ করা হয়েছে। এতে অভিযুক্ত ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার (১ জুন) বিকালে এসব স্বর্ণ জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে চেকপোস্ট বসিয়ে তিনটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসব প্রাইভেটকার থেকে উদ্ধার হয় ১৩৫টি স্বর্ণের বার।
বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি, যার মূল্য আনুমানিক ১৩ কোটি টাকা। এ ঘটনায় তিনটি প্রাইভেটকারে থাকা ৬ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণ ও আটক ৬ জনের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ২০ মে যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম বড় কাবিলপুর থেকে সাড়ে ১৪ কেজি ওজনের স্বর্ণের বারসহ একজনকে আটক করে যশোর বিজিবি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত