শিরোনাম
Passenger Voice | ০৪:৪২ পিএম, ২০২২-০৬-০১
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের একটি সূত্র বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এসব সম্পদ উপার্জনের তথ্য দুদক কর্তৃপক্ষের নিকট পেশ করতে বলা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যানের স্ত্রী ও তার উপর নির্ভরশীল স্বজনদের সম্পদের হিসাবও তলব করেছে দুদক। তাদের নামে সকল স্থাবর/অস্থাবর সম্পদের হিসাব ও আয়ের উৎসের বিস্তারিত তথ্য আগামী ২১ কার্যদিবসে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের বরাবর দাখিল করতে বলা হয়েছে।
এসময়ের মধ্যে সম্পদের যাবতীয় তথ্য জমা না দিলে অথবা মিথ্যা তথ্য দিলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’র ধারা ২৬’র উপ-ধারা ২’র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে সূত্রটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত