শিরোনাম
Passenger Voice | ১০:৩৪ এএম, ২০২২-০৬-০১
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
বুধবার (১ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে ৩ জন মহিলা, ২ জন শিশু ও ২ জন পুরুষ। নিহতদের মধ্যে ৬ সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
নিহতরা হলেন- পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মশিরন বিবি (৬০), মরিয়ম (৪০), ইউসুফ (৬), নয়ন (৯), শিলা (২০), মর্জিনা (৪০) এবং অটোরিকশার চালক মো. নাসির (৩৫)।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, আজ বুধবার সকালে দুর্ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত