শিরোনাম
Passenger Voice | ০৫:০১ পিএম, ২০২২-০৫-৩১
কলকাতার সাহসী অভিনেত্রীদের তালিকা করলে যার নাম সবার আগে আসে তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। সাহসী দৃশ্যে অভিনয় কথা বলায় ‘ঠোঁটকাটা’ স্বভাবের এই নায়িকা স্পষ্ট কথা বলতেই ভালোবাসেন। এজন্য বিতর্ক তার নিত্যসঙ্গী।
সম্প্রতি কলকাতার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, সোজা কথা বলতে ভালবাসি আমি। কিন্তু সেটা নিয়েই জন্ম হয় বিতর্কের। আমি যা করি তাই নিয়েই যেনো নেটপাড়ায় আলোচনা সভা বসে। সাজগোজ করলেও কটাক্ষ করেন, আবার বিনা মেকআপে ছবি শেয়ার করলেও ওঠে বিদ্রুপের ঢেউ।

কিছুদিন আগে মাদার্স ডে তে সগর্বে স্ট্রেচ মার্কস দেখানোর কথা বলে পোস্ট করেছিলেন তিনি। কিন্তু তাতেও ট্রোল। বয়স হচ্ছে, শরীর ভারী হয়ে যাচ্ছে, এমন সব কুরুচিকর মন্তব্যও ভেসে আসে তার পোস্টে। আর অদ্ভূত ভাবে স্বস্তিকার দাবি, এই ধরনের কটুক্তি গুলো নাকি মহিলাদের থেকেই বেশি শুনতে হয় তাকে। নারীরাই নাকি সবচেয়ে বেশি নোংরা মন্তব্য করেন। যদিও এসব ট্রোল, সমালোচনায় আর কান দেন না স্বস্তিকা।

স্বস্তিকার কথায়, নিজের শরীরের দাগ, স্ট্রেচমার্কস নিয়ে তার নিজের কোনো আপত্তি নেই। তাহলে অন্যদের এত মাথাব্যথার কারণ কী? তাই এসব নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখেন স্বস্তিকা। নিজেকে ভাল রাখার জন্য যা যা করার সবই তিনি করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত