শিরোনাম
Passenger Voice | ০২:১৯ পিএম, ২০২২-০৫-২৯
শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের সম্মান জিতে নিয়েছে। ল’অয়েল ডি’অর পুরস্কার পাওয়া ছবিটি ভারতের একমাত্র সিনেমা, যেটি এবার কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে।
২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় ফরাসি লেখকদের একটি গোষ্ঠী ‘ল’ওয়েল ডি‘অর’ পুরস্কার দেওয়ার রীতি চালু করেছে। যার আর এক নাম, ‘গোল্ডেন আই অ্যাওয়ার্ড’। সেই সম্মানই চলতি বছর শৌনকের ঝুলিতে।
শৌনকের এই ছবির কেন্দ্রে দুই ভাই-বোন মোহাম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ। দিল্লির ওয়াজিরাবাদে তাঁদের বাড়ির। বাঁড়ির পরিত্যক্ত বেজমেন্ট তাঁরা গড়ে তুলেছেন আহত পাখিদের জন্য এক হাসপাতাল। বিশেষ করে কালো চিলদের উদ্ধার ও চিকিৎসা করেন তাঁরা। এই ছবিটির প্রিমিয়ার হয়েছে কান উৎসবের বিশেষ স্ক্রিনিং বিভাগে।
কেন দেওয়া হয় এই পুরস্কার? পুরস্কার প্রদানকারী কমিটির মুখপাত্র জানিয়েছেন, ল’অয়েল ডি’অর এমন একটি সিনেমাকে দেওয়া হয়, যা ধ্বংসের পৃথিবীতে আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ, প্রতিটি ছোট ছোট কাজও গুরুত্বপূর্ণ। আপনি আপনার ক্যামেরা ধরতে পারেন, আপনি একটি পাখি বাঁচাতে পারেন, আপনি কিছু মুহূর্তের জন্য সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে পারেন। এই সব ক’টি কাজই গুরুত্বপূর্ণ।
৫০০০ ইউরো নগদ হিসাবে দেওয়া হবে এই পুরস্কারে। ৯০ মিনিটের তথ্যচিত্রটিকে সেরা হিসাবে নির্বাচন করেছেন যারা, তারা হলেন- পোলিশ চলচ্চিত্র নির্মাতা অ্যাগনিয়েসকা হল্যান্ড, ইউক্রেনেক লেখক-পরিচালক ইরিনা সিলিক, ফরাসি অভিনেতা পিয়েরে ডেলাডোনচ্যাম্পস, সাংবাদিক অ্যালেক্স ভিসেন্টে এবং মরক্কোর লেখক-চলচ্চিত্র নির্মাতা হিচাম ফালাহ।
শৌনক দিল্লিতে বসবাস করেন। শৌনকের এটি দ্বিতীয় ছবি। ২০১৫ সালে ‘সিটিস অব স্লিপ’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন তিনি। কান-এর মঞ্চজয়ের আগে আরও কয়েকটি বিখ্যাত চলচ্চিত্র উৎসবে জিতে এসেছে শৌনকের ছবি। তার পর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবেও বাজিমাত করলো।
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন শৌনক সেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত