শিরোনাম
Passenger Voice | ১১:২১ এএম, ২০২২-০৫-২৮
আখাউড়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস আখাউড়ায় যাত্রাবিরতিকালে ট্রেনের গার্ড মো. সৈয়দ মুহিদুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (২৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিলে স্টেশনের এক নাম্বার প্ল্যাটফরমের ট্রেনের চ বগিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনটি নির্ধারিত সময় থেকে ৪৫ মিনিট বিলম্ব করে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এ বিষয়ে ট্রেনের গার্ড মো. সৈয়দ মুহিদুর রহমান জানান, ট্রেনে চ বগিতে ৫৬টি এসি সিটের মধ্যে ১৩টি এসি সিটের ওপর ছাদ থেকে অল্প অল্প পানি নাকি পড়ছে আমি বিষয়টি দেখছি বলা মাত্রই কয়েক জন যাত্রী আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে লাঞ্ছিত করেন। পরে আখাউড়া স্টেশন মাস্টারকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষনিক ত্রিপল ও পলিথিন দিয়ে সাময়িক পানি পড়া বন্ধ করে দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত