রাজধানীতে ট্রাফিক অভিযানে ২৪ লক্ষাধিক টাকা জরিমানা

Passenger Voice    |    ১০:৫৮ পিএম, ২০১৯-০৯-২৬


রাজধানীতে ট্রাফিক অভিযানে ২৪ লক্ষাধিক টাকা জরিমানা


 রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫৭৬২টি মামলা ও ২৪,৭৬,৩০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৫২টি গাড়ি ডাম্পিং ও ৭৭৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৬৫টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৫টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭৫৫টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১,৮২৫টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১২২টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৫৮টি মামলা করা হয়।

২৫ সেপ্টেম্বর, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।