শিরোনাম
Passenger Voice | ০৪:০৫ পিএম, ২০২২-০৫-২৫
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কাভার্ডভ্যান ভর্তি আতশবাজিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ মে) ভোরে উপজেলার সুলতানপুর চৌমুহনী এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ নরসিংসার গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাগর মিয়া (৩২), শহরের ফুলবাড়িয়া এলাকার জাহের হোসেনের ছেলে আহাদ (২২) ও শফিকুলের ছেলে আরিফুল (১৮)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর চৌমুহনী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন খাদ্যপণ্যের স্টিকার লাগানো একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ লাখ টাকার বিভিন্ন ধরনের আতশ ও পটকাসহ তিনজনকে আটক করা হয়। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা থেকে এসব আতশবাজি সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত