শিরোনাম
Passenger Voice | ০৩:০৮ পিএম, ২০২২-০৫-২৪
রাজধানীর বনশ্রীতে তেলবাহী একটি ট্রাক (ট্যাংকার) উল্টে গেছে। উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।
সোমবার (২৩ মে) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বনশ্রী এ ব্লকের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক।
তিনি ঢাকা বলেন, বনশ্রী এ ব্লকের মেইন রোডে তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। উল্টে যাওয়ার সময় ট্রাকটির নিচে এক ব্যক্তি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় এখনো জানা যায়নি।
এসআই মো. ফারুক বলেন, আমরা ফায়ার সার্ভিসকে আসতে বলেছি, রেকার আনতেও খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও রেকার এলে গাড়িটি রাস্তা থেকে সরানো হবে। নিহতের মরদেহ ট্রাকের নিচ থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। আমরা ঘটনাস্থলে এসেছি। কাজ করছি, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
দুর্ঘটনার শিকার ট্যাংকারের গায়ে উড়োজাহাজের জ্বালানি বহনের কথা লেখা রয়েছে। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিশ্চিত নই। তবে ট্যাংকারে লেখা আছে ‘জরুরি সরবরাহ বিমানের তেল নারায়ণগঞ্জ-ঢ০১০০৪৩’।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত