শিরোনাম
Passenger Voice | ০৪:৩৮ পিএম, ২০২২-০৫-২৩
দিনাজপুর সদরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। সোমবার (২৩ মে) সকাল ৬টার দিকে সদর উপজেলার চুনিয়াপাড়ার রেল ঘুন্টির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুইয়া বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর এক্সপ্রেসের নিচে পড়ে কাটা পড়েছে ওই যুবক। খবর পেয়ে থানার এসআই আব্দুস সাত্তার ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছেন।
তিনি আরও বলেন, ট্রেনের নিচে পড়ে মরদেহটি কয়েক খণ্ড হওয়ায় নিহতের হাত দু’টি ঘটনাস্থল বা আশপাশে খুঁজে পাওয়া যায়নি। তার মাথা থেতলে গেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত