শিরোনাম
Passenger Voice | ১২:৩৯ পিএম, ২০২২-০৫-২২
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ম্যানেজার, ব্র্যান্ড ম্যানেজার।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : বিবিএ পাস। সংশ্লিষ্ট বিষয়ে ৫-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মার্কেটিং, অটোমোবাইল বিষয়ে জানাশোনা থাকতে হবে। বয়সসীমা ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ব্র্যান্ড কমিউনিকেশন, প্রমোশন, ইভেন্ট, মিডিয়া প্লানিং অ্যান্ড ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স, গ্র্যাচুয়েটি, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১ মে, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত