শিরোনাম
Passenger Voice | ০৪:১০ পিএম, ২০২২-০৫-২০
চট্টগ্রামে বাসচাপায় জয়নাল আবেদীন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আবদুল জব্বার নামে আরেকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
শুক্রবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশের পটিয়া বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে। পটিয়া হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত জয়নাল ও তার বন্ধু মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলে চাপা দেয় অজ্ঞাত একটি বাস। এতে ঘটনাস্থলেই জয়নাল মারা যান। আহত হন আরেকজন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত