শিরোনাম
Passenger Voice | ০৫:০৫ পিএম, ২০২২-০৫-১৯
নতুন কোনো নামে নয়, পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর নাম পদ্মাসেতুই থাকছে। আগামী মাসের শেষ নাগাদ উদ্বোধন হবে বহু আকাঙিক্ষত এ সেতুটি। আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এসব বিষয় উঠে এসেছে। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, জুনের শেষ সপ্তাহের আগেই কাজ শেষ হয়ে যাবে। ফলে জুনের শেষ দিকে সেতুটি উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এটির নাম পদ্মাসেতুই হবে। এ বিষয় নিয়ে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত