শিরোনাম
Passenger Voice | ০৩:৩২ পিএম, ২০২২-০৫-১৮
রাজধানীর ফার্মগেটে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক লাখ টাকা হারিয়েছেন মো. তরিকুল ইসলাম (৩৬) নামে এক পোশাক ব্যবসায়ী।
বুধবার (১৮ মে) সকাল ৯টার দিকে ‘বিহঙ্গ পরিবহনে’র বাসে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
তরিকুলের ভাগিনা আশিক বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে গার্মেন্টসের মাল কেনার জন্য ঢাকাতে আসেন। মিরপুর থেকে বিহঙ্গ পরিবহনে সদরঘাটের বাসে ওঠেন তিনি। ওই বাসে যাত্রী বেশে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে অচেতন করে এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পড়ে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করাই।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যবসায়ীর স্টোমাক ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত