শিরোনাম
Passenger Voice | ১২:৩৫ পিএম, ২০২২-০৫-১৮
ঢাকা মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী। আগামী ২৮-৩০ রাজধানীর শেরাটন হোটেলে বসছে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২২’র আসর।
এই অনুষ্ঠানে পারফর্ম করবেন শিল্পা শেঠী। দেশের খ্যাতনামা কোরিওগ্রাফার সোহাগের কোরিওগ্রাফিতে স্টেজ মাতাবেন তিনি। শিল্পা শেঠীর পাশাপাশি ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় গায়ক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন। পাশাপাশি দেশের খ্যাতনামা তারকাদেরও পারফর্ম করতে দেখা যাবে।
এ বিষয়ে কোরিওগ্রাফার সোহাগ জানান, ‘আমি মাত্রই যুক্ত হলাম এই প্রজেক্টের সঙ্গে। শিল্পা শেঠী আগামী ৩০ জুলাই ঢাকা আসবেন। মিরর ম্যাগাজিন আয়োজিত বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে ঢাকা আসছেন তিনি। অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন। উনার সঙ্গে বাংলাদেশের দুজন পারফর্ম করবেন, তবে তাদের এখনো চূড়ান্ত করা হয়নি। আশা করছি ভালো কিছু হবে।’
মিরর ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর বলেন, ‘শিল্পা শেঠী ঢাকায় আসার জন্য সম্মতি দিয়েছেন। তিনি বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডের চিফ গেস্ট হবেন। এখন ঢাকায় আসার জন্য সরকারি পারমিশনসহ সকল প্রসেস চলছে। এগুলো ফাইনাল হলেই আমরা কনফার্ম করতে পারবো।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত