শিরোনাম
Passenger Voice | ০৩:৫৫ পিএম, ২০২২-০৫-১৭
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে এ ঘটনাটি ঘটেছে। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুকুনপুরে রাস্তার পাশে দাঁড়ানো একটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন ও গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
ওসি আরও জানিয়েছেন নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত