শিরোনাম
Passenger Voice | ১০:৫২ এএম, ২০২২-০৫-১৬
সিলেট নগরীর আখালিয়ায় সামনে রাতে ট্রাকচাপায় ফয়জুর রহমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ফয়জুর রহমান সোনাতলা সাদিপুর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।
রোববার (১৫ মে) রাত ১১টার দিকে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আম্বরখানা থেকে ফয়জুর রহমান বাড়ি ফিরছিলেন। আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনের যাওয়া মাত্র দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো -ট- ২০-০৩৬৮) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এদিকে ঘটনার পর পরই ট্রাক ফেলে রেখে চালক পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা আখালিয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ট্রাকে ভাঙচুর করে। রাত ১২ টা পর্যন্ত সড়কে বিক্ষোভ করেন স্থানীয় জনতা।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত